কোরান ও ভূমিকম্প


কোরান ও ভূমিকম্প

   "ইসলাম কোরান ও বিজ্ঞান" নামক Whatsapp গ্ৰুপে মুর্সিদাবাদের মাসুদ আলম ভাই প্রশ্ন করে বলেছেন- "হোসেন ভাইজান, ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত এবং লিখিত ভাবে ইসলামী দৃষ্টিভঙ্গি জানতে চাই। দয়া করে জানাবেন"।

   #ভাই, জানাতে তো চাই, কিন্তু আজও আমার পরি স্থিতি গতকালের মতোই। আজ 2.1.2019 তারিখ। এই সময় আমার প্রচুর ব‍্যাস্ত থাকার কথা!! এবং সাধারণত আমি মাসের 1-2 তারিখের মধ্যে ব‍্যাবসা জনিত সমস্ত হিসাব শেষ করে ফেলি, কিন্তু এই মাসে এখনও পর্যন্ত 25% হিসাবও হয় নি।

   গতকালের মত আজও একটা ছোট্ট প্রশ্ন খুঁজছিলাম, কিন্তু পাইনি। ভাবছিলাম লিখবোনা কিন্তু সময়ও তো কাটতে চাইছেনা!! আবার হিসাব করার জন্য ও লেখার জন্য ভাবতে হয়, আর ভাবার জন্য *ফ্রেশ মাইন্ড বা মন* প্রয়োজন, কিন্তু আমার *মন* তো হসপিটালে!!

   শুধু মনে হচ্ছে- এত শীতে 'সে' কিভাবে আরও একটা রাত কাটাবে?? 1 রাত ঘুমাইনি 'সে' এবং আজও 'তার' ঘুম হবে না!! 'সে' কি করছে, কি খাচ্ছে?? 'তার' কতই না কষ্ট হচ্ছে!! আর আমি অসহায়!!

   পরিস্থিতি এমন যে- আমি ঘরে, আর সে হসপিটালে!! নাহলে আমি হয়ত তার সঙ্গে থাকতাম!! কিন্তু আমি ঘরে তো কি হয়েছে?? আমিও তার মত করেই কষ্টে রাত কাটাব!! তবেই আমার মনে হবে যে, আমি তার সঙ্গে আছি!!

   #উত্তর:::- ভূমিকম্পকে ইংরেজিতে বলা হয় Earth quake. ভূমি অর্থ- পৃথিবী। কম্প অর্থ- কম্পন বা কাঁপা। ভূমিকম্প অর্থ হল- পৃথিবীর কম্পন। বিজ্ঞানীরা ভূমিকম্পের কারণ খুঁজে বের করেছেন এবং বলেছেন-   *কৃত্রিম ও প্রাকৃতিক* দু কারণেই ভূমিকম্প হয়।

   ক) কৃত্রিম কারণ:- বিজ্ঞানীরা ভূমিকম্পের কয়েকটি কৃত্রিম কারণ চিহ্নিত করেছেন।

   1) সাধারণ বোমা বিস্ফোরণ, 2) পারমাণবিক বোমা বিস্ফোরণ, 3) খনি ধ্বস, 4) ভূগর্ভস্থ সুরঙ্গে ধ্বস। এ ছাড়াও আরও অন‍্যান‍্য কারণও আছে।

   এই কৃত্রিম কারণের উল্লেখ কোরানে এসেছে এভাবে- "তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি কর না"(2:11)।

   খ) প্রাকৃতিক কারণ:- ভূমিকম্পে কৃত্রিম কারণের জন্য মৃদু ভূমিকম্পইইইই হয়ে থাকে। তবে, প্রাকৃতিক কারণেই বড় বড় ভূমিকম্প হয় বা হয়ে থাকে। আর যাকে আমরা সুনামী বলি, তা ভূমিকম্প ছাড়া অন্য কিছু নয়। যা সমুদ্রের নিচে হয় এবং এর তরঙ্গ সমুদ্রের বিশাল জলরাশিতে ছড়িয়ে পড়ে।

   বিজ্ঞানীরা বলেছেন- প্রাকৃতিক ভাবে ভূমিকম্পের 3 টি কারণ আছে।

   1) আগ্নেয়গিরি:- আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে প্রায়ই ভূমিকম্প হয়। এই ধরণের ভূমিকম্প মৃদু থেকে মাঝারি এবং তীব্রও হতে পারে। তবে, এ ধরণের ভূমি কম্পে কালো ধূঁয়া ও বিষাক্ত গ‍্যাস ভূমিকম্পের বেশি ক্ষতি করে।

   2) প্লেট সঞ্চালন ও 3) প্লেট ভেঙে যাওয়া:- ভূগর্ভ প্লেটের কারণে দুভাগে ভূমিকম্প হয়। কিভাবে হয়, তার উত্তর কোরান ও বিজ্ঞান থেকে নিচের লিঙ্কে দেওয়া রয়েছে। চাইলে লিঙ্কে প্রবেশ করতে পারেন---

https://m.facebook.com/story.php?story_fbid=739788279739505&id=544853392566329

   আশা করছি, এ পযর্ন্ত বোঝাতে পারলাম। এবার কিছু জ্ঞান বর্ধক আলোচনা করি। যদিও লিখতে ভাল লাগছিল না। কিন্তু কিন্তু কিছুক্ষণ ফোন করেছিলাম তাকে, সে কারণে মনটা ভালো হয়েছে। তাই, চলুন-

   1) সারা বছরে গোটা পৃথিবীতে প্রায় 6 হাজার বা তার বেশি ভূমিকম্প হয়।

   2) ভূমিকম্প মাপার সবচেয়ে ভালো উপায় রিখটার স্কেল। রিখটার স্কেলে 10 পয়েন্ট পযর্ন্ত আছে। এর 1 পয়েন্ট ওঠা মানে ক্ষতির পরিমাণ 10-32 গুণ পযর্ন্ত বাড়তে পারে।

   3) রিখটার স্কেলে 5-5.99 পর্যন্ত ভূমিকম্পকে মৃদু ধরা হয়। আর 6-6.99 কে মাঝারি ধরা হয়। আর 7-7.99 কে তীব্র ভূমিকম্প বলা হয়। আর 7.99 এর বেশি মাত্রাকে ভয়াবহ ভূমিকম্প বলা হয়।

   4) যদি কখনও 10 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে হয়।

   5) ভূমিকম্পের 3 ধরনের গভীরতা হয়। যেমন ভূগর্ভে 70 কিমি পর্যন্ত উৎসকে বলা হয়- অগভীর উৎস। আর 70-300 কিমিকে বলা হয়- মাঝারি উৎসের ভূমিকম্প। আর 300 কিমির বেশি হলে, তাকে গভীর উৎসের ভূমি কম্প বলে।

   এছাড়াও নবী (স) বলেছেন-"কিয়ামতের অন‍্যতম লক্ষণ হল বড় বড় ভূমিকম্প হবে"।

   আশা করছি, এবার পুরোটা বোঝাতে পারলাম। এবং আরও কঠিন কঠিন প্রশ্ন থাকলে, পাঠান- ইনশাআল্লাহ, চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার।

                     @লেখক: হোসেন কুরানী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার কিছু বলার থাকলে হোসেন কুরানী কে বলুন:

Featured Post

আসন্ন আল-মালহামা ও মুসলিম উম্মাহর ভবিষ্যৎ আসন্ন আল-মালহামা ও মুসলিম উম্মাহর ভবিষ্যৎ: শায়েখ ইমরান হোসেনের বিশ্লেষণ বর্তমান ব...