Whatsapp-এ হাওড়ার টিকিয়া পাড়ার সিরাজুল ইসলাম ভাই প্রশ্ন করে বলেছেন-"আমার এক বন্ধু বলেছে-*তোর হোসেন স্যার'কে জিজ্ঞেস করবি- আল্লাহ যদি থেকেই থাকে, তাহলে তিনি এখন কি করছেন*???
হোসেন স্যার, সুন্দর ও বিজ্ঞান সম্মত উত্তরের মাধ্যমে এই ধরনের লোকেদের মুখে তালা মেরে দিন। আর স্যার আপনি দুদিন কোনও ম্যাসেজ করেন নি কেন?? আপ নার কি হয়েছে?? আমি তো ভয় পেয়ে গিসলাম, ভাব লাম-*আপনি বোধহয় আর উত্তর দেবেন না। এখন আমাদের প্রশ্নের বিজ্ঞান সম্মত ব্যাখ্যা করবে কে*?? আর স্যার, আমি খুস নসিব যে, আপনাকে পেয়েছি"।
সিরাজুল ভাই, কত প্রশংসা করবেন?? এত প্রশংসা হজম হবে না!! যাইহোক, "আল্লাহকে কে সৃষ্টি করেছে"- এ বিষয়ে একটি সাইকোলজিক্যাল উত্তর দিয়েছিলাম। চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, এই ধরনের উত্তর প্রশ্নকারির মুখে তালা লাগিয়ে দিতে পারে----
https://m.facebook.com/story.php?story_fbid=629384154113252&id=544853392566329
হ্যাঁ একটা ছোট্ট মত, বড় সমস্যা ছিল। ঐ জন্যই দু দিন Online হয়নি। ছিলাম খানিকটা চিন্তিত, দুঃখিত, ভীত, সন্ত্রস্ত, ব্যাথিত। যাইহোক, এখন প্রায় 90% সুস্থ। আর সত্যি বলতে- আমি তো নিজেকে খুব একা ভাব তাম। কিন্তু আজ সকাল 10:30 am এ বুঝলাম I was wrong. আমি ভুল ছিলাম। সব মিলিয়ে প্রায় 1900 ম্যাসেজ!! আমি অবাক ও হতবাক!! আমার খোঁজ নেওয়ার জন্য এত মানুষ আছে!!??
আজ সকাল থেকে এই ভুল ধারণাটা ভেঙেছে যে- আমি একা! মঙ্গলবার সকালে Doctor এর কাছে গিয়ে ছিলাম। আমাকে দেখে Doctor একটা হাসির কথা বললেন-"হোসেন ভায়ের মন তো Steel এর তৈরী, Steel এর তৈরী মনও খারাপ হয়?? যাইহোক, Doctor sir অ্যন্টি ডিপ্র্রেশন ঔষধ ও ঘুমের ঔষধ লিখলেন। আজকে নিয়ে 3 দিন খেয়েছি, আর আল্লাহর দয়ায় বেশ খানিকটা সুস্থ।
যাইহোক, এদিকে আমার গবেষক ফাহিম ভাই বল ছেন-"হোসেন ভাই, কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন, আপনি আপনার Style ছেড়ে দিচ্ছেন কেন"?? আচ্ছা ঠিক আছে এবার qurani style এ বলছি-"I'M back"!
উত্তর:::- আজ তো অনেক, অনেক বড় ভূমিকা হয়ে গেল!! মনে হয়, তিন দিনের ভূমিকা একসঙ্গে হল!!
হ্যাঁ, জানি অনেক সময় অনেক জনইইই এরকম জিজ্ঞেস করে যে-"আল্লাহ যদি থেকেই থাকে, তাহলে আল্লাহ এখন কি করছেন"???
প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই--
আল্লাহ এখন কি করছেন, আমি কি করে জানব? তবে, তিনি কোরানে বলেছেন-"এই গ্ৰন্থে (কোরানে) কোনও কিছুরই বর্ণনা বাদ দেওয়া হয়নি"(6:38, 12:111, 22: 70)। তাই, আল্লাহ এখন কি করছেন- এটাও আল্লাহ তায়ালা কোরানে বলে রেখেছেন। এই বিষয়ে পরে আসছি। এবং এ বিষয়ে বাইবেল কি বলে দেখুন। বাই বেল বলে-"তিনি 6 দিনে সৃষ্টিকার্য শেষ করে ক্লান্ত হয়ে পড়ে এবং 7 নং দিনে বিশ্রাম গ্ৰহণ করে"(বুক অফ জেনিসিস- 2:2)।
এ বিষয়ে কোরান বলে-"তাকে ঘুম ও ক্লান্তি ছুঁতে পারে না"(2:255) "আমি তো মহাবিশ্ব সৃষ্টি করেছি 6 টি পর্যায়ে এবং আমাকে ক্লান্তি স্পর্শ করেনি"(50:38)।
এখানে বাইবেল প্রসঙ্গে প্রশ্ন উঠবে যে-"সৃষ্টিকর্তা যদি এখন বিশ্রাম করেন, তাহলে মহাবিশ্ব পরিচালনা কর ছেন কে?? তাই, সহজেই বলা যেতে পারে- সময়ের দৃষ্টিতে বাইবেল বৈজ্ঞানিক ভুলে পরিণত হয়েছে।
কিন্তু কোরান........ আলহামদুলিল্লাহ। কিন্তু যাইহোক, আল্লাহ এখন কি করছেন?? এর উত্তর তিনি এভাবে দিয়েছেন-"তিনি প্রতিনিয়ত, সর্বক্ষণ সৃষ্টির নিয়ন্ত্রণে সুপ্রতিষ্ঠিত"(55:29)। অর্থাৎ আল্লাহ সর্বদা মহাবিশ্বের নিয়ন্ত্রণ করে চলেছেন।
কিন্তু অধিকাংশ মানুষের ধারণা যে-"তিনি হয়ত পৃথি বীর কোনও রাজা-বাদশাহর মত শুধুমাত্র সিংহাসনে বসে আছেন"। কিন্তু এমনটা নয়। তিনি এখন কি কর ছেন 55:29 আয়াত হতে জেনেছি।
প্রশ্ন হতে পারে- তিনি যদি বিশ্রাম নেন, তাহলে কি হবে?? উত্তর হল- তাহলে Gravity বা অভিকর্ষ বলে কোনও কিছু থাকত না। মহাবিশ্বের প্রত্যেকটি সৃষ্টি একে অপরের থেকে বিছিন্ন হয়ে যেত। যেমনটা আল্লাহ কোরানে বলেছেন-"তিনি মহাবিশ্বকে (অদৃশ্য অভিকর্ষ বল দ্বারা) ধরে রেখেছেন, যেন তারা স্থান চ্যুত না হয়"(3 5:41)। ফলতঃ ধ্বংস হয় যেত আমাদের মহাবিশ্বটি।
আশা করছি বোঝাতে পারলাম যে- আল্লাহ এখন কি করছেন!! এবং আরও কঠিন কঠিন প্রশ্ন থাকলে, পাঠান- ইনশাআল্লাহ, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন।
লেখক, হোসেন কুরানী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কিছু বলার থাকলে হোসেন কুরানী কে বলুন: