ম্যাসেনজারে একজন নাস্তিক প্রশ্ন করেছেন-"আপনি সব কিছুর বিজ্ঞান সম্মত ব্যাখ্যা করেন, এবং আপনার লেখা পড়ে বুঝতে পেরেছি- আপনার কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা প্রচুর। তাই আমার প্রশ্ন হল- পুলসিরাতের বিজ্ঞান সম্মত ব্যাখ্যা করতে পারবেন"???
হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন- আমার কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার "শখ" প্রচুর কিন্তু এই ইচ্ছা পূরণই হয়। আজ আপনিও কঠিন কঠিন করে, শেষে একটা সহজ "শিশু সুলভ" প্রশ্ন করে দিলেন।
কিন্তু আজ সময় একেবারে কম, তাই উত্তর দেব কিন্তু সংক্ষিপ্ত। রাত 10 টা লেখা শুরু করছি।
আর একটা কথা, আমি পারবনা তো, এ সব প্রশ্নের উত্তর দেবে কে??? ইনশাআল্লাহ উত্তর দেব। আর হয়ত, তাতে আপনি খুশিও হবেন।
উত্তর:::- নিচের ছবিটা জার্মানির একটি ব্রিজের। "পুলসিরাতও একটি ব্রিজ জাতীয় কিছু"। কিন্তু তার তুলনা পৃথিবীর কোনও ব্রিজের সঙ্গে হয় না। এই ব্রিজ "বিচার ময়দান" থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পযর্ন্ত থাকবে।
পুলসিরাত বা ব্রিজটি পার করে তবেই জান্নাতে প্রবেশ করা যাবে। পুলসিরাত একটি অন্ধকারাচ্ছন্ন, পিচ্ছিল, তরবারীর মতো ধারালো, কাঁটা যুক্ত পথ। বলা হয়েছে-"কেউ এই পথ বিদ্যুতের গতিতে পার করবে, কেউ ঝড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, আর কেউ সাধারণ হাঁটার গতিতে।
আর যে, কাঁটায় আঘাত প্রাপ্ত হবে তার মাংস খসে পড়ে যাবে। আবার কেউ কেউ পড়ে যাবে পুলসিরাত থেকে"(সুনান আদ দারেমি)।
অর্থাৎ পুলসিরাতে মানুষের গতি হবে, তার "নেক আমল অনুযায়ী"। যদিও পুলসিরাত অন্ধকার, কিন্তু তার আমল গুলো তার জন্য আলো স্বরূপ হবে। আর যে ব্যাক্তি পুলসিরাত পার করবে তার জন্য জান্নাত হবে পুরষ্কার স্বরূপ।
কোরানে এভাবে বলা হয়েছে-"তোমরা প্রত্যেকেই তা (পুলসিরাত) অতিক্রম করবে। এটা তোমাদের প্রভুর চুড়ান্ত সিদ্ধান্ত। পরে আমি মুত্তাকীদের মুক্তি দেব এবং জালিমদের নতজানু অবস্থায় (জাহান্নামে) ছেড়ে দেব"(19:71-72)। তারপর-"যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম বস্তু, উপরন্তু রয়েছে আল্লাহর দিদার"(10:26)।
বিজ্ঞান সম্মত ব্যাখ্যা:::- প্রশ্ন- নেক আমল আলো কি ভাবে হবে?? সহজ উপর- কাজ শক্তি, আর বিজ্ঞান বলে- শক্তি আলোতে রুপান্তরিত হতে পারে। যেমন হয়েছিল Big bang এর সময়।
দ্বিতীয় প্রশ্ন- নেক কাজ অনুয়ায়ী গতি কিভাবে বাড়া-কমা হবে। এরও উত্তর সহজ- কাজ হল শক্তি। সুতরাং যে, যতটা শক্তি অর্জন করবে, তার গতি ততটাই হবে। যেমন রকেটের গতি 11কিমি/ 1সেকেন্ড হলে তবেই সেই রকেট পৃথিবীর গন্ডি ছাড়তে পারবে। ঠিক সেরকমই।
তৃতীয় প্রশ্ন- খারাপ কাজ করলে পড়ে যাবে কেন?? এর উত্তরও সহজ- পুলসিরাত হল "এয়ারপোর্ট-এর লগেজ চেকিং" এর মতো। পুলসিরাত শুধুমাত্র এনার্জি বা শক্তিকে ধরে রাখতে পারে, "ডার্ক এনার্জি" জাতীয় কোনও কিছুকে ধরে রাখতে পারবে না। আর গুনাহ হল- "ডার্ক এনার্জি বা কালো শক্তি"।
চলুন, আশা করছি, ছোট করে হলেও বোঝাতে পারলাম। আর পরের বারে, কঠিন কঠিন করে "শিশু সুলভ" প্রশ্ন করবেন না। প্রশ্ন থাকলে পাঠান, কিন্তু কঠিন কঠিন করবেন না।
লেখক, হোসেন কুরানী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কিছু বলার থাকলে হোসেন কুরানী কে বলুন: