Facebook এর একজন নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা Inbox এ প্রশ্ন করে বলেছেন-"আমি দিনে 8-9 ঘন্টা ঘুমাই। এত ঘুমান উচিত?? কতটা ঘুমান উচিৎ?? ইসলাম কি বলে?? বিস্তারিত ব্যাখ্যা সহ জানাবেন, তাহলে উপকৃত হব"।
দারুণ প্রশ্ন। খুব কম মহিলা আছে, যারা ইসলাম সম্পর্কে এত সচেতন!! আমি গর্বিত আপনার মতো ইসলাম সম্পর্কে সচেতন মহিলাদের নিয়ে। এ বিষয়ে কোরানে আল্লাহ বলেছেন- الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ অনু বাদ হবে এমন-"আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম"(5:3)। অর্থাৎ ইসলাম একটি পূর্ণ জীবন বিধান। সুতরাং এখানে সব কিছু পাবেন এবং ঘুমের নির্দেশনাও পাবেন কিন্তু সমস্যা হল- আমাদের আলেম সমাজের চোখে এগুলো পড়ে না!!
কতক্ষণ ঘুমান উচিৎ, তা আল্লাহ কোরানে খুব সুন্দর পদ্ধতিতেই বলেছেন এভাবে- قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا অনুবাদ হবে এমন-"সামান্য সময় ছাড়া রাত জাগরণ করতে থাকুন"(73:2)। আরও- نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا অনুবাদ হবে এমন-"অর্ধেক রাত বা তা থেকে সামান্য কম"(73:3)। আরও দেখুন- أَوْ زِدْ عَلَيْهِ সঠিক অনুবাদ হবে এমন-"বা তার চেয়ে কিছু বেশি"(73:4)।
আরবি সহ পড়তে সমস্যা হচ্ছে?? চলুন, আপনার জন্য সরা-সরি বাংলা অনুবাদ করে উপস্থাপন করি, কি বলেন?? দেখুন-"সামান্য সময় ছাড়া রাত জাগরণ করতে থাকুন"(73:2)। আরও-"অর্ধেক রাত বা তা থেকে সামান্য কম"(73:3)। আরও-"বা তার চেয়ে কিছু বেশি"(73:4)। এবার বুঝেছেন কি?? আয়াতটি হয়ত বুঝতে অসুবিধা হচ্ছে?? চলুন ব্যাখ্যা করি-
আমরা জানি- রাত হয় মোটামুটি 12 ঘন্টার। কিন্তু কোরান বলছে-"অর্ধেক রাত বা তার থেকে কম জাগরন করুন"(73:3)। অর্ধেক রাত মানে 6 ঘন্টা, তারচেয়ে কম মানে ধরে নিন- 5 ঘন্টা বা 4 ঘন্টা। এককথায়, কোরান বলছে- 4/5/6 ঘন্টা রাত জাগুন। এই হিসাবে আয়াতের অন্য দিক কত হবে?? বুঝতে পারেন নি?? 4/5/6 ঘন্টা জাগতে বলা হচ্ছে মানে হল- 8/7/6 ঘন্টা ঘুমাতে বলা হচ্ছে। তাই না??
আবার 73:4 নং আয়াত বলছে-"অর্ধরাতের কিছু বেশি জাগুন"। অর্ধরাতের কিছু বেশি মানে- 7 বা 8 ঘন্টা। এখন 7/8 ঘন্টা জাগা মানে 4 /5 ঘন্টা ঘুমিয়ে থাকা। তাই না?
তাহলে প্রথম ব্যাখ্যায় দেখা গেল- 6/7/8 ঘন্টা ঘুমিয়ে থাকার নির্দেশ, আর দ্বিতীয় ব্যাখ্যায় দেখা গেল- 4/5 ঘন্টা ঘুমানোর নির্দেশ। এবার যদি পুরোটা এক সঙ্গে করি তাহলে, এমন হবে- 4/5/6/7/8 ঘুমানো যায়। এক কথায়, 4 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত!!
সুধী পাঠক, বিজ্ঞান কি বলে?? জানতে ইচ্ছা করছে না?? আচ্ছা, বিজ্ঞান কখনও আজ পর্যন্ত কোরানের বিপক্ষে কিছু বলেছে, যে আজ বলবে?? কতটা ঘুমানো উচিৎ, এ বিষয়ে বিজ্ঞানের নিদিষ্ট কোনও নির্দেশনা নেই!! তবে কোনও কোনও ব্যাক্তি 4 ঘুমিয়েও সুস্থ জীবন-যাপন করেন, আবার কেউ কেউ আছেন, যারা 6-8 ঘন্টা ঘুমালেও ঘুম পূর্ণ হয় না!! এ জন্য বিজ্ঞানীরা বলেন- কমপক্ষে 4 ঘন্টা এবং সর্বোচ্চ 8 ঘন্টা ঘুমানো উচিৎ!!
এর চেয়ে কম অর্থাৎ 4 ঘন্টার কম খারাপ বা 8 ঘন্টার বেশি ঘুমও খারাপ!! যদি এমনটা হয়, তাহলে এটা মানসিক রোগ হতে পারে। তাই, মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
প্রথম সংস্করণ : 15.03.2020
জানেন পাঠক, আমি এখন রাতে এবং দুপুরে মিলিয়ে প্রায় 8-10 ঘুমাই। কেননা, হানী ধোকা দেয় 13.10.19 তারিখে, সন্দেহ হয় 20.10.19 এ, Confirm হয়- 22.10.19 তারিখে!! তারপর থেকে 25.10.19 তারিখ পর্যন্ত একটুও ঘুমাতে পারতাম না!! পরে 26.10.19 থেকে মানসিক ডাক্তার দেখছে এবং Mankind এর Placida সকালে এবং Tryptomer-25 রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে হচ্ছে!!
হাঁসির কথা হল- আমিই সবাইকে 4 ঘন্টার কম ঘুম হলে, মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ দিই কিন্তু দুর্ভাগ্য দেখুন- আজ নিজেকেই মানসিক ডাক্তার দেখাতে হচ্ছে!! হাঁসব না কাঁদব?? ভেবে পাচ্ছি না!! হা হা হা হা হা হা হা!! যাইহোক, তা না হলে আগে আমি 6 ঘন্টাই ঘুমাতাম!! কারণ কোরানের প্রথম নির্দেশই হল- نِصْفَهُ বা অর্ধরাত বা 6 ঘন্টা!! জানি না, কবে আবার আগের জীবন ফিরে পাব!! আদৌও কখনও ফিরে পাব আগের মতো জীবন??
সুধী পাঠক, যদি বিজ্ঞানের সাহায্যে ইসলামকে জানতে ও বুঝতে চান, তাহলে আমার বিজ্ঞান বিষয়ক লেখা গুলো পড়তে নিচের Link এ Click করুন---
https://m.facebook.com/story.php?story_fbid=1046074349110895&id=544853392566329
আশা করছি, বোঝাতে পারলাম এবং আরও কঠিন কঠিন প্রশ্ন থাকলে, পাঠান- ইনশাআল্লাহ, চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার।
© : লেখক, হোসেন কুরানী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কিছু বলার থাকলে হোসেন কুরানী কে বলুন: