ডারউইন তত্ত্ব সম্পর্কে কয়েকটি বৈজ্ঞানিক প্রশ্ন



    অনেকেই  প্রশ্ন  করে  বলেন, নাস্তিকরা   বলে  বেড়ায় যে-"আল্লাহ  বলে  কেউ   নেই। কারণ  মানুষকে  আল্লাহ সৃষ্টিই  করে  নি। মানুষ  সৃষ্টি হয়েছে  বিবর্তনের মাধ্যমে। তাই ধর্ম  ও  ধর্মীয়  গ্ৰন্থ  মেনে  চলার  কোনও প্রয়োজন নেই। অন‍্যান‍্য  সব  ধর্মগুলোর  মত ইসলামও গোঁড়ামির সমষ্টিগত রুপ মাত্র!! তাদের  অযৌক্তিক  কথা  গুলোর যুক্তিপূর্ণ উত্তর দিন"।

   

   এই প্রশ্নটি কোনও  একজনের পক্ষ থেকে করা হয় নি বরং  একাধিক  মানুষ  এ প্রশ্নটি  করেছেন। তাই  নিদিষ্ট কারো  নাম  উল্লেখ  করা  হল না!! যাইহোক, অনেকেই আমাকে   জিজ্ঞাসা   করেন-"হোসেন   Sir, আপনি  এত কঠিন কঠিন "কোরান  ও  বিজ্ঞান  সম্মত" প্রশ্নের  উত্তর দেন, এগুলো লেখার আগে কতক্ষণ চিন্তা করতে হয়?? তাদের এই  প্রশ্নের উত্তরে  এটাই বলি যে- আমি কখনও লেখার  আগে  চিন্তা  করে  লিখতে  শুরু  করি  না  বরং লিখতে লিখতেই  ভেবে  নিতে  হয় অথবা যখন মৌখিক উত্তরও  দিই, তখনও  আগে  থেকে  ভেবে উত্তর দিই না বরং বলতে বলতেই ভাবতে হয়!!

   আজকের প্রশ্নের উত্তরটা সবসময় রেডি  থাকে  কিন্তু আজ আমি প্রচলিত উত্তরটি  দিতে  চাই  না  বরং আজ আমি এত সহজ ও বোধগম্য যুক্ত পদ্ধতিতে উত্তর দিতে চাই  যে, সহজেই  যেন  যে   কেউ   বুঝতে   পারে!! তাই আজকের  প্রশ্নের  উত্তরের  আগে  সামান্য  একটু চিন্তা করতে হয়েছিল বটে!!


   যাইহোক, মূল   উত্তরে   যাওয়ার   আগে   নাস্তিকদের একটা  ছোট  প্রশ্নের  উত্তর  দিতে  চাই। আর   তা   হল-অন‍্যান‍্য  সব  ধর্মের  মত  ইসলামও একটি গোঁড়ামি পূর্ণ ধর্ম!! এই  প্রশ্নের উত্তর হল- আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনও  দ্বীন  অথবা  জীবন  ব‍্যবস্থা সৃষ্টিই করেন নি। এ বিষয়ে  বিস্তারিত  জানতে  নিচের Link এ Click করতে পারেন এবং করলে একটা প্রশ্নের উত্তর দেখতে পাবেন। প্রশ্নটি  হল- আল্লাহ  এক   হলে, ধর্ম   কেন   এত?? তাই লিঙ্কে অবশ্যই ক্লিক করুন---

https://m.facebook.com/story.php?story_fbid=722338491484484&id=544853392566329


   যাইহোক, সব নাস্তিক  এরকম  বলেন  না। আমি এক জন  'ভবানী  প্রসাদ  সাহু' নামের  এক  নাস্তিক  ভাইকে চিনি, যিনি   একজন   লেখক। তিনি   তার "ধর্মের উৎস সন্ধানে" নামক বইয়ে লিখেছেন-"অন‍্যান‍্য ধর্মের তুলনায় ইসলামের  নিয়ম-নীতিকে  যৌক্তিক  ভাবে  ব‍্যাখ‍্যা করা যায়"(Page   no- 94)। যাইহোক, এবার    মূল    উত্তরে আসা  যাক। কথা  হল- বিবর্তনের   মাধ্যমে  মানুষ এবং অন‍্যান‍্য সমস্ত প্রাণীদের সৃষ্টি হয়েছে। আর এই প্রস্তাবের জন্মদাতা হল- Darwin, 1859   সালে   প্রকাশিত "The origin of species" পুস্তকের মাধ্যমে।

   

   যখন  তাদেরকে  বলা   হয়-বিবর্তন   তত্ত্বের  শুরু  কি ভাবে   হল?? তখন  তারা  এর  উত্তরে  একটা  থিওরির কথা বলে। আর  তা  হল- এমনি এমনি থিওরি!! অর্থাৎ সব  কিছু  এমনি  এমনি  হয়ে   গেছে  কিন্তু  তাদের  এই "এমনি    এমনি    থিওরি"    নিউটনের  1'st   "Law   of motion" এর  বিরুদ্ধে   যাচ্ছে    কিন্তু   কিভাবে?? নিচে লক্ষ্য করুন-

"An object  at  rest stays at rest and an object in motion  stays  in  motion  with  the same speed and in the same direction unless acted upon by an unbalanced force"। অর্থাৎ "বাহ্যিক  বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল  স্থিরই  এবং  গতিশীল  বস্তু   সমবেগে   অর্থাৎ সমদ্রুতিতে সরলপথে চলতে থাকবে"।


   সুধী   পাঠক, নিউটনের  এই  প্রথম  সুত্রের  আলোকে  বলা যেতে  পারে- বিবর্তনবাদী এবং নাস্তিকদের "এমনি এমনি থিওরি" ভূয়ো বলে প্রমাণিত হচ্ছে*। কারণ এমনি এমনি কোনও কিছু হওয়া সম্ভব  নয়। অন্তত  নিউটনের 1'st "Law of motion"  দ্বারা  তো  তাই  বোঝা   গেল!! তাই নয় কি??

   আমি  কোরান  অনুযায়ী  এটা  বিশ্বাস   করি- বিবর্তন সত্য কিন্তু নিউটনের 'st "Law of motion" অনুযায়ী তা এমনি এমনি হয় নি, তাতে অবশ্যই বাহ্যিক বল  প্রয়োগ ছিল   অর্থাৎ   স্রষ্টার  অস্তিত্ব  অস্বীকার  করার  কোনও উপায় নেই!!


   এছাড়াও একটা প্রশ্ন করা যেতে পারে- যতক্ষণ পর্যন্ত না কোষে DNA সৃষ্টি  হয়েছিল, ততক্ষণ  পর্যন্ত প্রাথমিক অণু গুলোকে কে  নির্দেশ দিচ্ছিল?? DNA ছাড়া নির্দেশ দেবে কে?? আর  কোষ  সৃষ্টির  পূর্বে   প্রাথমিক  অনুতে DNA ছিল  না!! তাই   স্রষ্টার   অস্তিত্ব  অস্বীকার  করার  কোনও উপায় নেই!!


   আমি এটা বিশ্বাস করি এবং  বৈজ্ঞানিকভাবে‌ও প্রমাণ করা সম্ভব- ফেরেস্তা নূর বা আলো থেকে সৃষ্টি হয়েছিল। জ্বীন  আগুন  থেকে এবং "আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন"(15:26, 3:59, 23:12,  22:5)। নিচে 2 টি Link দিচ্ছি, প্রথম Link এ Click করলে দেখতে  পাবেন যে, মানুষ মাটি  দ্বারা সৃষ্টি  হয়েছে। আর দ্বিতীয় Link এ Click করলে ফেরেস্তা  ও  জ্বীন সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবেন। তাই Link এ Click করুন---

https://m.facebook.com/story.php?story_fbid=712362879148712&id=544853392566329


https://m.facebook.com/story.php?story_fbid=714897842228549&id=544853392566329

                                       প্রথম সংস্করণ : 12.02.2020

   আশা  করছি, বোঝাতে  পারলাম  এবং আরও কঠিন কঠিন  প্রশ্ন   থাকলে, পাঠান- ইনশাআল্লাহ, চেষ্টা  করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার।

                    © : লেখক, হোসেন কুরানী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার কিছু বলার থাকলে হোসেন কুরানী কে বলুন:

Featured Post

আসন্ন আল-মালহামা ও মুসলিম উম্মাহর ভবিষ্যৎ আসন্ন আল-মালহামা ও মুসলিম উম্মাহর ভবিষ্যৎ: শায়েখ ইমরান হোসেনের বিশ্লেষণ বর্তমান ব...